ঢাকা , সোমবার, ১৩ এপ্রিল ২০২৬ , ৩০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

​""নওগাঁর পত্নীতলা ও ধামুরহাট থানা পুলিশের পৃথক অভিযানে উদ্ধার ৭০ পিস ট্যাপেন্ডাটল ট্যাবলেট ও ১০০ লিটার চোলাই মদ ""

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১৩-০৪-২০২৬ ০১:৫৩:৩৯ অপরাহ্ন
আপডেট সময় : ১৩-০৪-২০২৬ ০১:৫৩:৩৯ অপরাহ্ন
​""নওগাঁর পত্নীতলা ও ধামুরহাট থানা পুলিশের পৃথক অভিযানে উদ্ধার ৭০ পিস ট্যাপেন্ডাটল ট্যাবলেট ও ১০০ লিটার চোলাই মদ "" ৭০ পিস ট্যাপেন্ডাটল ট্যাবলেট ও ১০০ লিটার চোলাই মদ ""
""

নওগাঁর পত্নীতলা ও ধামুরহাট থেকে (ভ্রাম্যমান প্রতিনিধি) মোঃ আকতার হোসেন।

১৩ এপ্রিল ২৬ মধ্যরাতে ধামুরহাট থানার ধামুরহাট পৌরসভার টিএনটি মোড়ে মাদকবিরোধী অভিযান চলাকালীন মোঃ বাবু (৩৮) কে ৭০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত বাবু দক্ষিণ চকযদু গ্রামের মৃত আব্দুল লতিফের ছেলে বলে জানা যায়। এ বিষয়ে মামলার প্রক্রিয়া চলমান রয়েছে। 

অপরদিকে ১২ এপ্রিল ২০২৬ রাত ১১ টায় পত্নীতলা থানা পুলিশের মাদকবিরোধী অভিযান চলাকালীন পত্নীতলা থানার নজিপুর পৌরসভার ১ নং ওয়ার্ডের মাহমুদপুর গ্রামের আম বাগানের ভিতর কাঁচা রাস্তার উপর পুলিশ টিম পৌঁছালে মাদক কারবারীরা টের পেয়ে একটি তিন চাকা চার্জার ভ্যান ফেলিয়া পালিয়া যায়। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সামনে চার্জার ভ্যানটি তল্লাশি কালে উক্ত ভ্যানে রাখা পাঁচটি সাদা প্লাস্টিকের বস্তায় রক্ষিত ১০টি পলিব্যাগে (প্রতি পলি ব্যাগে ১০ কেজি হিসেবে) ১০০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। উক্ত মাদকদ্রব্যের বিষয়ে মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : News Upload

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ